রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "এক উমরাহ হতে অন্য উমরাহ মধ্যবর্তী সময়ের গুনাহসমূহের জন্য কাফফারা (ক্ষমা) স্বরূপ। - সহিহ বুখারি (১৭৭৩)
"তোমরা হজ্ব ও উমরাহ পরপর করতে থাকো। কারণ এই দুটি আমল দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে দেয়, যেমন হাঁপর লোহার মরচে দূর করে। - হাসান সহীহ, ইবনু মা-জাহ (২৮৮৭)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "রমজান মাসে উমরাহ করা আমার সাথে হজ্ব করার সমতুল্য।- সহিহ বুখারি (১৮৬৩)